বিরোধী জোট ছাড়াই সংবিধান সংশোধন কমিটির বৈঠক শুরু
সংসদীয় বিরোধী জোটের অনুপস্থিতিতেই সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সংসদীয় বিরোধী জোটের অনুপস্থিতিতেই সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই আলোচনা শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধানের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং সংস্কারের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়েছে।
এতে মতবিনিময়ের জন্য সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, শিক্ষক, শ্রমজীবী মানুষ এবং সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি নারী নেতৃত্ব, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত ব্যক্তি ও সংগঠন এবং জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরও বৈঠকে অংশ নিতে বলা হয়।