ডেইলি বাংলাগ্রাম

মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম সুমনকে (৩৮) আটক করেছে পুলিশ।

মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামরুল ইসলাম সুমনকে (৩৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

সুমনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপাপতী এলাকায় এবং তার বাবার নাম মৃত জামাল উদ্দিন। তিনি মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সদস্য। এর আগে তিনি একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি ও মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।