ডেইলি বাংলাগ্রাম

হাদি হত্যার বিচারে সরকারের ওপর আস্থা রেখে প্রতারিত হয়েছি: ফাতেমা তাসনিম জুমা

শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের প্রশ্নে সরকারের প্রতি ভরসা রেখে তারা আশাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

হাদি হত্যার বিচারে সরকারের ওপর আস্থা রেখে প্রতারিত হয়েছি: ফাতেমা তাসনিম জুমা

শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের প্রশ্নে সরকারের প্রতি ভরসা রেখে তারা আশাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকারের দেওয়া বিভিন্ন আশ্বাসে বিশ্বাস স্থাপন করেই তারা কার্যত ঠকেছেন।

জুমা জানান, গত ১০ মাস ধরে তারা আদালতের বারান্দা ও বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরেছেন। বিচারের দাবিতে প্রায় সব রাজনৈতিক দলের কাছেও তারা গিয়েছেন। কিন্তু দীর্ঘ এই সময়েও কোনো বিচার পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা কেবল কয়েকটি বৈঠকের মধ্যেই আটকে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

গণঅভ্যুত্থানের এই নেত্রীর দাবি, সব ধরনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেষ করার পরও তাদের শুধু নির্বাচনের অপেক্ষা করতে বলে সান্ত্বনা দেওয়া হয়েছে। বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা, রাজনৈতিক দল কিংবা সরকার—কেউই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জন্য কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।