ডেইলি বাংলাগ্রাম

জনগণের দেওয়া ভোট ছিনতাই হয়ে গেছে: ডা. শফিকুর রহমান

জনগণ ভোট দিলেও তা ছিনতাই হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জনগণের দেওয়া ভোট ছিনতাই হয়ে গেছে: ডা. শফিকুর রহমান

জনগণ ভোট দিলেও তা ছিনতাই হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, ভোট রক্ষার বিষয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুললে নিজেদের সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করতে হয়।

বিগত জাতীয় নির্বাচনের ভুলত্রুটি চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি ভবিষ্যতে সতর্ক থাকার তাগিদ দেন। ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের ৭০ ভাগই ছিল দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তিনি কর্মীদের জান্নাত অর্জনের লক্ষ্য নিয়ে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান। একই সঙ্গে অতীতের নানা প্রতিকূলতা পেরিয়ে ত্যাগের মাধ্যমে ঢাকায় দলের বর্তমান ভিত্তি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দিনরাত এক করে কাজ করার নির্দেশ দেন জামায়াত আমির। তিনি জানান, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার মাঠে নামতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, সমাজে কোনো অন্যায় বা চুরি আর মেনে নেওয়া হবে না। সামর্থ্য অনুযায়ী যথাস্থানে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে।