ডেইলি বাংলাগ্রাম

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের দক্ষতা চায় কানাডা: প্রধানমন্ত্রী কার্নি

নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবং বিদেশি সামরিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে কানাডার তুরস্কের দক্ষতা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের দক্ষতা চায় কানাডা: প্রধানমন্ত্রী কার্নি

নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে এবং বিদেশি সামরিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমাতে কানাডার তুরস্কের দক্ষতা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুক্রবার তিনি জানান, কানাডীয়দের সুরক্ষা নিশ্চিত করতে এবং ন্যাটোর পূর্ণাঙ্গ মিত্র হিসেবে ভূমিকা পালন করতে অটোয়ার এখন তুর্কি প্রযুক্তির সহায়তা দরকার।

আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পরদিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কার্নি এসব কথা বলেন। তিনি জানান, অটোয়া তুর্কি সামরিক প্রযুক্তি গ্রহণ এবং যৌথ শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। বিশেষ করে ড্রোন এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার ক্ষেত্রে তুরস্কের দক্ষতা কাজে লাগাতে চায় কানাডা। কার্নি আরও বলেন, তিনি এমন একটি অংশীদারিত্বের পক্ষে যেখানে দুই দেশ পরিপূরক প্রযুক্তি সরবরাহ করবে এবং একসঙ্গে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করবে।

একক কোনো প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি বোঝাতে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা বিঘ্নিত হওয়ার প্রসঙ্গ টানেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করেন, কোনো একক সরবরাহকারীর ওপর নির্ভরশীলতা দেশের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। পাশাপাশি তিনি নিশ্চিত করেন, দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র খোঁজার সময়ও কানাডা অস্ত্র রপ্তানি এবং দ্বৈত ব্যবহারের প্রযুক্তির ওপর বিদ্যমান নিয়ন্ত্রণ বজায় রাখবে।