ডেইলি বাংলাগ্রাম

রাজু ভাস্কর্যে বিসিএসপ্রার্থীদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিসিএসপ্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।

রাজু ভাস্কর্যে বিসিএসপ্রার্থীদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিসিএসপ্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ওই আন্দোলন থেকে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাঁদের পুলিশে দেয় ছাত্রদল। আটক ব্যক্তিরা ছাত্রলীগের পদে থাকার কথা স্বীকার করেছেন।

গত বুধবার বিকেল থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে গেজেটবঞ্চিতরা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা রয়েছেন এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কর্মীরা সেখানে যান। আটক ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান এবং অমর একুশে হলের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়। বাকি দুজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হলের সাবেক নেতা মো. হাবিবুল ইসলাম ও মনিরুজ্জামান মনির।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। জিজ্ঞাসাবাদের উদ্দেশে তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।