ডেইলি বাংলাগ্রাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নেওয়া হলো দীপু মনিকে

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নেওয়া হলো দীপু মনিকে

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

বেলা পৌনে ১২টার দিকে অপরাধ তদন্ত বিভাগের একটি দল এই সাবেক সংসদ সদস্যকে ঢামেকে নিয়ে আসে। হাসপাতালে তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কঠোর পুলিশ পাহারায় তাঁকে আবারও কারাগারে ফেরত পাঠানো হয়।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক চিকিৎসার অংশ হিসেবে দীপু মনিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পর তাঁকে পুনরায় কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।