হেফাজতে ইসলামের নেতৃত্বে ৭ ইসলামী দলের নতুন জোট গঠিত
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামের নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে ‘সমমনা ইসলামী দল’ নামের নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলূম মাদ্রাসায় দলগুলোর যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান এই জোট গঠনের কথা জানান।
সাজিদুর রহমান বলেন, সাতটি ইসলামি দল একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। অন্য জোটে থাকা দলগুলো সংশ্লিষ্ট জোট ছেড়ে এই নতুন প্ল্যাটফর্মে যোগ দেবে। তিনি উল্লেখ করেন, দেশ ও ইসলামের স্বার্থে হেফাজত এই দলগুলোকে ঐক্যবদ্ধ করছে। তবে অরাজনৈতিক সংগঠন হিসেবে হেফাজত নিজেদের নির্দলীয় অবস্থান বজায় রাখবে। আগামী ৫ ডিসেম্বর এই সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।
জোটভুক্ত সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।