সাজেকে সংঘাত ও পর্যটক আটকের ঘটনায় ডা. শফিকুর রহমানের গভীর উদ্বেগ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি এবং প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি এবং প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর না করে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি সাজেকের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, অমূলক তথ্যের পেছনে না ছুটে নির্ভরযোগ্য তথ্যের আলোকে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির আরও সতর্ক করেন যে, নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। তাই সংকট নিরসনে সময় থাকতেই যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন।