যুক্তরাষ্ট্রের শিশুদের স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের
যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে আগামী বছর নিজেদের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইলন মাস্ক।
যুক্তরাষ্ট্রের প্রত্যেক শিশুকে আগামী বছর নিজেদের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি করে শেয়ার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইলন মাস্ক। এই উপহারের মোট মূল্য ১ হাজার কোটি ডলারেরও বেশি হতে পারে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, এটি এমন বহু উদ্যোগের প্রথম ধাপ।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর নিজের নামের অ্যাকাউন্টের মাধ্যমে শিশুদের মাঝে এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এই বিপুল পরিমাণ অর্থ মূল্যের শেয়ার দেওয়ার ঘোষণাটি এলো।