ডেইলি বাংলাগ্রাম

কঠোর নিরাপত্তায় রূপপুর প্রকল্পে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের তৃতীয় চালান এসে পৌঁছেছে।

কঠোর নিরাপত্তায় রূপপুর প্রকল্পে পৌঁছাল ইউরেনিয়ামের তৃতীয় চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের তৃতীয় চালান এসে পৌঁছেছে। সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার সকালে জ্বালানিবাহী গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস টুটুল।

এর আগে ভোর ৪টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে পাবনার উদ্দেশ্যে রওনা হয় বিশেষ এই গাড়িবহর। পুরো যাত্রাপথেই ছিল জোরদার নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সড়কের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন।

এর আগে মঙ্গলবার রাতে ইউরেনিয়ামবাহী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধিরা এই চালানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।