ডেইলি বাংলাগ্রাম

প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়ানোর চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

প্রটোকল ভঙ্গ করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীকে জড়ানোর চেষ্টা, রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

প্রটোকল ভঙ্গ করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টার অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে তাৎক্ষণিক বদলি করা হয়। এই সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সফর শেষ করে শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে একটি সামরিক বিমানে তাঁর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বিমানে ওঠার পূর্বে প্রধানমন্ত্রী সেখানে অবস্থানরত রাজনৈতিক নেতাকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন।

সেই সময় বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলান। এরপর তিনি নিয়ম ভেঙে ঝুঁকে গিয়ে প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার চেষ্টা চালান। এই ঘটনার পরপরই তাঁর বিরুদ্ধে ওএসডির সিদ্ধান্ত নেওয়া হয়।