ডেইলি বাংলাগ্রাম

প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে।

প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে। এ বিষয়ে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রকাশিত এই আদেশে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের আলোকেই এই ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ৫ অক্টোবরের মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই অনুযায়ী দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে।

এদিকে শারদীয় দুর্গাপূজার কারণে বর্তমানে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এই অবকাশ চলবে আগামী ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত। এরপর ২৫ অক্টোবর রবিবার থেকে স্বাভাবিক নিয়মে অফিস আদালত চালু হবে।