ডেইলি বাংলাগ্রাম

রিয়াদে হুতি হামলার শিকার ওমরাহ কাফেলা আজ রাতে ঢাকায় ফিরছে

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার মুখে পড়া বাংলাদেশি ওমরাহ কাফেলার যাত্রীরা আজ রাতে দেশে পৌঁছাচ্ছেন।

রিয়াদে হুতি হামলার শিকার ওমরাহ কাফেলা আজ রাতে ঢাকায় ফিরছে

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলার মুখে পড়া বাংলাদেশি ওমরাহ কাফেলার যাত্রীরা আজ রাতে দেশে পৌঁছাচ্ছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে তাঁদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।

ফেরত আসা এই ওমরাহযাত্রীদের বরণ করে নিতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিশেষ আয়োজন করা হয়েছে। ধর্মমন্ত্রীর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে হজ পরিচালক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। একই সঙ্গে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হুসাইনের নেতৃত্বে আলেম সমাজ এবং স্বজনরা তাঁদের স্বাগত জানাবেন। পরে তাঁরা সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

গত ১০ অক্টোবর রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় কাফেলার এক সদস্য প্রাণ হারান। ওই ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। দীর্ঘ উৎকণ্ঠার পর সদস্যরা আজ স্বজনদের কাছে ফিরছেন।