ডেইলি বাংলাগ্রাম

দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: গোয়েন্দা তথ্যের বরাতে প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে: গোয়েন্দা তথ্যের বরাতে প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দাবি করেছেন, এই দুই দল একত্রিত হয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে এবং সরকারের কাছে এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। দেশের স্বার্থের নীতিতে যারা বিশ্বাস করে না, তারাই এমন চক্রান্ত করছে।

গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তি এই অপকর্মে টাকা জোগান দিচ্ছে। সেই অর্থ ব্যবহার করে দেশে পরিকল্পিতভাবে অস্থির পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।