ডেইলি বাংলাগ্রাম

রাজধানীতে অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিবির অভিযান, ২৬ নারীসহ আটক ৮৫: ডিআইজি জহির প্রত্যাহার

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীতে অতিরিক্ত ডিআইজির ভাড়া বাসায় ডিবির অভিযান, ২৬ নারীসহ আটক ৮৫: ডিআইজি জহির প্রত্যাহার

রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার মধ্যরাতে ডিবির উত্তরা বিভাগের পরিচালিত এই অভিযানে মোট ৮৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।

ডিবি সূত্রে জানা গেছে, অনলাইনে ভাড়া দেওয়া ওই বাড়িটিতে নিয়মিত মাদকের আসর ও ডিজে পার্টির আয়োজন চলত। সেখানে মাদক সেবনের উদ্দেশ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ যাতায়াত করতেন। বাড়িটির মালিক আবদুল্লাহ আল জহির বর্তমানে পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত আছেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।