গাজায় ভোরে ইসরায়েলি হামলায় দম্পতি নিহত
গাজায় মঙ্গলবার ভোরে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গাজায় মঙ্গলবার ভোরে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে এক দম্পতি নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হন। নিহতদের মরদেহ গ্রহণকারী শিফা হাসপাতাল জানিয়েছে, মৃত ব্যক্তিরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
এর আগের দিন সোমবার চালানো একাধিক হামলায় অন্তত চারজন নিহত হয়েছিলেন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির এক বছরেরও বেশি সময় পার হলেও এমন প্রাণহানির ঘটনা ঘটল। হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের প্রায় নিয়মিত হামলার কারণে গাজায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তাদের হিসাবে সাধারণ নাগরিক ও যোদ্ধাদের আলাদা শ্রেণিভুক্ত করা হয় না। তবে মোট নিহতদের প্রায় অর্ধেকই নারী ও শিশু বলে সংস্থাটি উল্লেখ করেছে।