ডেইলি বাংলাগ্রাম

রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, সকালে ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটি উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।