বিটিভিতে নিয়োগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘জবান’ সম্পাদক রেজাউল করিম রনি
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিজের নিয়োগ সংক্রান্ত প্রচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ‘জবান’ পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি।
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিজের নিয়োগ সংক্রান্ত প্রচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ‘জবান’ পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি। মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ছবি প্রকাশ করে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশ পরিচালনা করছে বিএনপি, অথচ ‘জাশি-এনসিপি’ তাকে নিয়মিত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে রসিকতা করে তিনি জানান, নিজের চাকরির চেয়ে তাদেরই এ নিয়ে বেশি উদ্বেগ দেখা যায়। তারা যেভাবে ফেসবুকে সরকার গঠন করে, তেমনি তাকেও নানা পদে বসিয়ে দিচ্ছে।
এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে তিনি প্রশ্ন তোলেন, মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করার কারণে পাগল হয়। এই প্রশ্নের সঠিক উত্তর নিজের জানা নেই উল্লেখ করে বিষয়টি তিনি পাঠকদের মূল্যায়নের ওপর ছেড়ে দেন।