ডেইলি বাংলাগ্রাম

নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন, ইরানে ফের যৌথ হামলার ইঙ্গিত

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নেতানিয়াহুকে ট্রাম্পের সমর্থন, ইরানে ফের যৌথ হামলার ইঙ্গিত

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তাঁদের একটি ফোনালাপের ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু। সেখানে ট্রাম্প তাঁর বড় জয়ের ভবিষ্যদ্বাণী করেন। একই সঙ্গে দুই নেতা আবারও যৌথভাবে ইরানে সামরিক অভিযান পরিচালনার ইঙ্গিত দিয়েছেন।

আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত ওই ভিডিওতে দুই নেতা একে অপরের ভূয়সী প্রশংসা করেন। নেতানিয়াহু ফোনালাপে জানান, তাঁদের একটি কাজ শেষ করতে হবে এবং তা তাঁরা একসঙ্গেই শেষ করবেন। তিনি ইরান সরকারকে সবচেয়ে বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন। এর আগে গত ফেব্রুয়ারিতে দেশ দুটি যৌথভাবে ইরানে হামলা চালিয়েছিল। সেই যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইসরায়েলে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।

ট্রাম্পের এই সমর্থনের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোট জানান, ইসরায়েলের জনগণই তাদের নেতা বেছে নেবে। এদিকে নেতানিয়াহু নিজ দেশে দুর্নীতির অভিযোগ এবং গাজা যুদ্ধের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে রয়েছেন। তবে ট্রাম্প নেতানিয়াহুকে একজন যোদ্ধা হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, তাঁর সঙ্গে অবিচার করা হয়েছে।