ডেইলি বাংলাগ্রাম

সৌদি আরবে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন পিছিয়ে ২০২৭ সালে নির্ধারণ

সৌদি আরবের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) তাদের দশম শীর্ষ সম্মেলন ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করেছে।

সৌদি আরবে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলন পিছিয়ে ২০২৭ সালে নির্ধারণ

সৌদি আরবের ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) তাদের দশম শীর্ষ সম্মেলন ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করেছে। ‘দ্য পাওয়ার অব লিগ্যাসি’ প্রতিপাদ্য নিয়ে এই আয়োজনটি চলতি বছরের ২৬ থেকে ২৯ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী প্রিন্সেস ড. মহা বিনতে মিশারি বিন আব্দুল আজিজ সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, অংশীদার ও অংশগ্রহণকারীদের প্রত্যাশা পূরণ এবং আয়োজনের বৈশ্বিক মান বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক দশকের অর্জন ও কৌশলগত অংশীদারত্ব উদযাপনে একটি ব্যতিক্রমী আয়োজন উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

সম্মেলনের নতুন তারিখ দ্রুতই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তবে আগের সব নিবন্ধন ও অংশীদারত্ব অপরিবর্তিত থাকবে। বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ২০২৭ সালে অংশগ্রহণকারীদের পুনরায় রিয়াদে স্বাগত জানাতে তারা প্রস্তুত।