শারদীয় দুর্গোৎসবে একদিনেই তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরের সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে শুরুতে রংপুরে পৌঁছাবেন। সেখান থেকে রাজশাহী হয়ে তিনি চট্টগ্রামে যাবেন। এই প্রথম দেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে গিয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করছেন। সফরকালে তিনি পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করে মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।