ডেইলি বাংলাগ্রাম

পূজা শেষে মন্দিরের সমস্যা সমাধানের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পর পল্লবী ও রূপনগরের মন্দিরের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পূজা শেষে মন্দিরের সমস্যা সমাধানের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পর পল্লবী ও রূপনগরের মন্দিরের অবকাঠামোগত বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-১৬ আসনের অন্তর্গত পল্লবী ও রূপনগর এলাকার পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন গোড়ান চটবাড়ী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বক্তব্য দেওয়ার সময় প্রতিমন্ত্রী জানান, ধর্মীয় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। দ্রুতই এর সীমানাপ্রাচীর নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতির এক মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে একটি পরিবারের মতো বসবাস করে, তাই উৎসবের পরিবেশ সুন্দর রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ওই দিন তিনি ইস্টার্ন হাউজিংয়ের আলুব্দি পূজামণ্ডপ ছাড়াও বৃন্দাবন মন্দির, উত্তর কালশী মন্দির ও বাউনিয়াবাদ মন্দির পরিদর্শন করেন।