প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন, প্রজ্ঞাপন জারির অপেক্ষা
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন ইশরাক হোসেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ ছেড়েছেন ইশরাক হোসেন। সোমবার তাঁর পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছেছে। আজই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।
এর আগে বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের কথা জানান। বিধি মোতাবেক এই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে গৃহীত হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। বর্তমানে এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান।
প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় বর্তমানে ২৬ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। পাশাপাশি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ২৪ জন। ইশরাক হোসেন সরে দাঁড়ানোর ফলে প্রতিমন্ত্রীর সংখ্যা কমে এখন ২৩ জনে দাঁড়িয়েছে।