নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে ট্রাম্পের সমর্থন, ইরানকে কঠোর হুঁশিয়ারি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি কাউকে প্রকাশ্যে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। তবে সম্প্রতি নিজের অবস্থান পরিবর্তন করে তিনি সরাসরি নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সমর্থনের কথা ঘোষণা করেন। সেখানে তিনি নেতানিয়াহুকে একজন ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে প্রশংসা করেন। পাশাপাশি তাকে শান্তির জন্য ‘আরও বড় অংশীদার’ বলেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।
একই বার্তায় ট্রাম্প ইরানের বিষয়েও কড়া সতর্কতা দেন। তিনি মন্তব্য করেন, সামরিক ও আর্থিকভাবে ইরানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশটি দ্রুত নিজেদের অবস্থান পরিবর্তন না করলে শীঘ্রই সেই অসমাপ্ত কাজ পুরোপুরি শেষ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।