ডেইলি বাংলাগ্রাম

উপসাগরীয় সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

চারটি দেশ নিয়ে তিন দিনের উপসাগরীয় সফরের অংশ হিসেবে সোমবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

উপসাগরীয় সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

চারটি দেশ নিয়ে তিন দিনের উপসাগরীয় সফরের অংশ হিসেবে সোমবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে পৌঁছানোর পর ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এই অভ্যর্থনা অনুষ্ঠানে আবুধাবির যুবরাজ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেসিডেন্টের বিশেষ বিষয়সংক্রান্ত আদালতের উপপ্রধান শেখ হামদান বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং রাষ্ট্রপতির উপদেষ্টা শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ শীর্ষস্থানীয় আমিরাতি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে সোমবার দিনের শুরুতে কুয়েত সফরের মধ্য দিয়ে ফরাসি প্রেসিডেন্ট তাঁর এই সফর শুরু করেন। ইউএই সফর শেষে তিনি বাহরাইন ও কাতার সফরে যাবেন।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা এবং কৌশলগত হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বিঘ্ন ঘটার পটভূমিতে ফরাসি প্রেসিডেন্টের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।