সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য জানায়নি পরিবার: শামা ওবায়েদ
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালে আটক হলেও তাদের পরিবার সরকারকে কিছুই জানায়নি।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালে আটক হলেও তাদের পরিবার সরকারকে কিছুই জানায়নি। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষের দেওয়া রায়ের কপি চেয়ে বাংলাদেশ থেকে চিঠি পাঠানো হয়েছে। সেই কপি পেলেই ঘটনার বিস্তারিত জানা যাবে এবং মরদেহ দেশে ফেরত আনার কার্যক্রম শুরু হবে। পাশাপাশি সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঠিক কতজন বাংলাদেশি বন্দি আছেন, বিদেশি মিশনগুলোর মাধ্যমে সেই তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
এদিকে কাতারে বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান আটক হওয়ার ঘটনাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাহায্য চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।