ফ্রান্সে সহিংসতা: ব্যর্থতা স্বীকার করলেও মন্ত্রীর পদত্যাগ নাকচ ম্যাক্রোঁর
ফ্রান্সে কয়েক দিনের তীব্র সহিংসতার পর পরিস্থিতি আগে থেকে আঁচ করতে না পারা এবং গোয়েন্দা কার্যক্রমে ত্রুটির কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ফ্রান্সে কয়েক দিনের তীব্র সহিংসতার পর পরিস্থিতি আগে থেকে আঁচ করতে না পারা এবং গোয়েন্দা কার্যক্রমে ত্রুটির কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে এই বিশৃঙ্খলার কারণে তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন।
সহিংসতা মোকাবিলায় সরকারের প্রস্তুতিতে ঘাটতি ছিল বলে মেনে নেন প্রেসিডেন্ট। তা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর আস্থা বজায় রেখে তিনি জানান, এই ঘটনার জেরে মন্ত্রী পদত্যাগ করবেন না।
অন্যদিকে চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ম্যাক্রোঁ। দাঙ্গার কারণে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে, তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।