গাড়ি থেকে সরকারি প্রতীক সরালেন প্রতিমন্ত্রী ইশরাক, পদত্যাগের ঘোষণা
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের গাড়ি থেকে সরকারি লোগো সরিয়ে নিয়েছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন নিজের গাড়ি থেকে সরকারি লোগো সরিয়ে নিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাসা থেকে প্রেস ক্লাবে যাওয়ার পথে তিনি নিজ হাতে এই প্রতীক খুলে ফেলেন। একই সঙ্গে তিনি নিজ ইচ্ছায় দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানান।
এ সময় ইশরাক হোসেন বলেন, দলের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। বিশেষ একটি কারণে তিনি নিজেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দায়িত্ব ছাড়লেও মাদকের বিরুদ্ধে তার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য গেণ্ডারিয়া এলাকায় অস্ত্রসহ মাদকবিরোধী অভিযান চালান। সে সময় তার সঙ্গীদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ওই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে রোববার (১৮ অক্টোবর) ব্যাপক সমালোচনা শুরু হয়, যা সরকার ও বিএনপির ভেতরে অস্বস্তি তৈরি করে।