ডেইলি বাংলাগ্রাম

তহবিল সংকট: গাজায় পাঁচ লাখ মানুষের খাদ্য সহায়তা বন্ধ করছে ডব্লিউএফপি

তহবিল সংকটের কারণে গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির মাসিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

তহবিল সংকট: গাজায় পাঁচ লাখ মানুষের খাদ্য সহায়তা বন্ধ করছে ডব্লিউএফপি

তহবিল সংকটের কারণে গাজায় পাঁচ লাখ ফিলিস্তিনির মাসিক সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সোমবার সংস্থাটি এই তথ্য জানিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করেছে যে উপত্যকাটিতে খাদ্যের তীব্র সংকট এখনো বিদ্যমান।

ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর শন হিউজ জানান, চলতি মাস থেকেই সহায়তাভোগীদের তালিকা থেকে এই পাঁচ লাখ মানুষকে বাদ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় তহবিলের অভাব দেখা দেওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সহায়তা কাটছাঁট করায় এখন খাদ্য ও নগদ অর্থ পাওয়া ফিলিস্তিনির সংখ্যা কমে দাঁড়াবে ১১ লাখে। এই সংখ্যাটি যুদ্ধবিধ্বস্ত গাজার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।