ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে, মনে করেন ৭১ শতাংশ নাগরিক
যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন তাঁদের দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন তাঁদের দেশ ভুল পথে পরিচালিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ ধরনের মনোভাব প্রকাশের এটিই সর্বোচ্চ হার। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অর্থনৈতিক বিভিন্ন উদ্বেগ বাড়ার মুখে এই চিত্র দেখা গেছে।
জরিপের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্পের কাজের প্রতি সমর্থন কমে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে তাঁর কাজের প্রতি অসন্তোষ জানিয়েছেন ৬৬ শতাংশ মানুষ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রেকর্ড সর্বোচ্চ ৫১ শতাংশ মানুষ তাঁর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে প্রতিনিধি পরিষদের নির্বাচনে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট প্রার্থীদের এগিয়ে রেখেছেন নিবন্ধিত ভোটাররা। এক্ষেত্রে ৫৫ শতাংশ ভোটার ডেমোক্র্যাটদের এবং ৪৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন দিয়েছেন। এর ফলে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াই রিপাবলিকানদের জন্য কঠিন হতে পারে।