যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে বিশ্বব্যাংকের সঙ্গে যৌথ তহবিল গঠনের চুক্তি
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও পুনরুদ্ধারের লক্ষ্যে একটি বহু-দাতা ট্রাস্ট ফান্ড গঠনের বিষয়ে একমত হয়েছে সিরিয়া ও বিশ্বব্যাংক।
যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন ও পুনরুদ্ধারের লক্ষ্যে একটি বহু-দাতা ট্রাস্ট ফান্ড গঠনের বিষয়ে একমত হয়েছে সিরিয়া ও বিশ্বব্যাংক। রোববার এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষ এই সিদ্ধান্ত জানায়। এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর দেশকে নতুন করে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দামেস্ক।
নতুন এই তহবিলের মূল উদ্দেশ্য হলো সিরিয়াকে সহজ শর্তে অর্থায়ন সুবিধা দেওয়া। এর পাশাপাশি সেখানে বিভিন্ন বিনিয়োগের জন্য নিশ্চয়তা প্রদান করা হবে।
এ ছাড়া পুনর্গঠন প্রক্রিয়ায় দেশটিতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে।