ডেইলি বাংলাগ্রাম

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কানাডার

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে কানাডা।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কানাডার

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে কানাডা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এই ধরনের হামলাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

রোববার দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি ওই অঞ্চলে ইউরোপীয় কূটনীতিকদের ওপরও আক্রমণ চালানো হয়েছে। এই ঘটনাগুলো পশ্চিম তীরে চলমান উত্তেজনাকর পরিস্থিতিরই প্রতিফলন।

অনিতা আনন্দ বলেন, তাইবেহ এলাকার হামলাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক সহিংসতার অংশ। এই ধরনের আগ্রাসন ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য হুমকি তৈরি করছে এবং শান্তি প্রতিষ্ঠার সব ধরনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।