ডেইলি বাংলাগ্রাম

আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর চেষ্টা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: প্রধানমন্ত্রী

বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরানোর চেষ্টা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। বিরোধী দলকে কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে গঠনমূলক ভূমিকা রাখার তাগিদ দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। এই স্মৃতিস্তম্ভে মোট ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ পাঁচ বছরের জন্য জাতীয়তাবাদী দলকে দায়িত্ব দিয়েছে। আমন্ত্রণ জানানো সত্ত্বেও বিরোধী দল এ অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে না।

দেশের ও জনগণের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে বিরোধী দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, এডিস মশা সরকারি বা বিরোধী দল আলাদা করে চেনে না।