ডেইলি বাংলাগ্রাম

রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ঐতিহ্যবাহী ওসমানী উদ্যানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উন্মোচন করেছেন।

রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ঐতিহ্যবাহী ওসমানী উদ্যানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উন্মোচন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি আধুনিক রূপ পাওয়া উদ্যান ও এই স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্যানটির আধুনিকায়নের পেছনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। দীর্ঘ সময় ধরে উন্নয়নকাজ চলার কারণে এতদিন এটি বন্ধ ছিল।

সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় আজ থেকেই সাধারণ নগরবাসীর বিচরণের জন্য ওসমানী উদ্যানটি পুনরায় খুলে দেওয়া হয়েছে।