ডেইলি বাংলাগ্রাম

দুর্গাপূজার ছুটিতে প্রিপেইড মিটারে আগাম রিচার্জের অনুরোধ ডেসকোর

শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।

দুর্গাপূজার ছুটিতে প্রিপেইড মিটারে আগাম রিচার্জের অনুরোধ ডেসকোর

শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে গ্রাহকদের প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)। একই সঙ্গে সংস্থাটি জরুরি যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর প্রকাশ করেছে।

গত শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেসকো এই নির্দেশনা দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিনগুলোতে মিটারের টাকা শেষ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকে। তাই আগে থেকেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখলে গ্রাহকেরা সেই ঝুঁকি এড়াতে পারবেন।

ছুটিকালীন বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে বা সমস্যায় গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ডেসকো কর্তৃপক্ষ।