ডেইলি বাংলাগ্রাম

রিমান্ডে নেওয়ার আগে আনিসুল হক ও ইনুসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রিমান্ডে নেওয়ার আগে আনিসুল হক ও ইনুসহ চারজনের স্বাস্থ্য পরীক্ষা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এই পরীক্ষা করানো হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁদের দ্রুত হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রায় ২০ মিনিট পর বিকেল ৫টা ৫০ মিনিটে তাঁদের সেখান থেকে নিয়ে যাওয়া হয়। জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও মিরপুর থানায় হওয়া দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁদের রিমান্ডের আদেশ দিয়েছেন।

নিয়ম অনুযায়ী রিমান্ড শুরুর আগে আসামিদের শারীরিক পরীক্ষা করাতে হয়। মূলত সেই প্রক্রিয়া অনুসরণ করতেই তাঁদের হাসপাতালে আনা হয়েছিল। এছাড়া রিমান্ড শেষে আদালতে হাজির করার আগেও পুনরায় তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।