পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি
সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বদলিকৃতদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তাকে এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। এই সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।