ডেইলি বাংলাগ্রাম

আকাশে বিমানের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, ভারতীয় রোগীর মৃত্যু

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা হঠাৎ খুলে যায়।

আকাশে বিমানের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, ভারতীয় রোগীর মৃত্যু

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা হঠাৎ খুলে যায়। এমন পরিস্থিতিতে রোববার দুপুরে উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে সেখানে নামার পর বিমানে থাকা অঞ্জনা ভৌমিক নামের এক ভারতীয় নারী রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারতের ‘এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান সি-৯০এ (C90A) মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি পরিচালনা করছিল। ‘ভিটি-এইচওয়াইএ’ (VT-HYA) নিবন্ধন নম্বরের উড়োজাহাজটিতে দুই পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন। বিমানটি চালাচ্ছিলেন প্রধান পাইলট ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।

উড়োজাহাজে থাকা যাত্রী তালিকার তথ্য অনুযায়ী, আরোহীদের সবাই ভারতীয় নাগরিক। ফ্লাইটে অসুস্থ অঞ্জনা ভৌমিকের সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান ও প্যারামেডিক আজিম খান। এছাড়া সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র নামের রোগীর দুই স্বজনও ওই এয়ার অ্যাম্বুলেন্সে অবস্থান করছিলেন।