ডেইলি বাংলাগ্রাম

সবুজ নির্মাণ খাতের উন্নয়নে জার্মানি ও ইইউ দিচ্ছে ২৭৭ কোটি টাকা অনুদান

দেশের পরিবেশবান্ধব নির্মাণ খাতের প্রসারে ২০ মিলিয়ন ইউরো বা প্রায় ২৭৭ কোটি ৩৮ লাখ টাকা অনুদান দিচ্ছে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সবুজ নির্মাণ খাতের উন্নয়নে জার্মানি ও ইইউ দিচ্ছে ২৭৭ কোটি টাকা অনুদান

দেশের পরিবেশবান্ধব নির্মাণ খাতের প্রসারে ২০ মিলিয়ন ইউরো বা প্রায় ২৭৭ কোটি ৩৮ লাখ টাকা অনুদান দিচ্ছে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ‘ইকো-বিল্ড: স্কেলিং আপ গ্রিন কনস্ট্রাকশন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হবে। রোববার (১৮ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উপসচিব মো. মাকসুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশ ও জার্মানির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জার্মানির পক্ষে জিআইজেডের ঢাকা কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর মার্ক গমবার্ট স্বাক্ষর করেন। মোট সহায়তার মধ্যে জার্মানি ও ইইউ প্রত্যেকে ১০ মিলিয়ন ইউরো করে দেবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে এটি বাস্তবায়ন করবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নির্মাণ খাতকে পরিবেশবান্ধব করা, নীতিমালা তৈরি এবং নির্মাণসামগ্রীর মান নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জার্মানি ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে যুক্ত রয়েছে। এ পর্যন্ত দেশটি আর্থিক ও কারিগরি খাতে প্রায় ৪ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে বাংলাদেশে জিআইজেডের ১২১ দশমিক ৬২ মিলিয়ন ইউরো অনুদানে ২১টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।