আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, ২০২৯ সাল থেকে দাপ্তরিক কার্যক্রমের লক্ষ্য
রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
তিনি জানান, সরকারের নিজস্ব অর্থায়নে ৩১ একর জমির ওপর নতুন সচিবালয় গড়ে তোলা হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে পুরোদমে অফিস চালু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া একই বৈঠকে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম বদলে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়।
এর আগে বিকেলে সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন।