ট্রাম্পকে দেওয়ার পর ‘শান্তি পুরস্কার’ বাতিলের কথা ভাবছে ফিফা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার পর নিজেদের ‘শান্তি পুরস্কার’ পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ফিফা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার পর নিজেদের ‘শান্তি পুরস্কার’ পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে ফিফা। সংস্থাটির অভ্যন্তরে এ নিয়ে আপত্তি ওঠার পর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ট্রাম্পই হবেন এই পুরস্কারের একমাত্র বিজয়ী।
২০২৫ সালের ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্টের হাতে এই পুরস্কার তুলে দেন। ওই সময় ফিফা প্রধান ট্রাম্পের প্রশংসাও করেন।
পুরস্কারটি দেওয়ার এক বছর পার হওয়ার আগেই ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্য এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একাধিক সদস্য এটি বন্ধের দাবি জানানোর পর ফিফার একটি কমিটি পুরস্কারটির যৌক্তিকতা খতিয়ে দেখছে। এর জের ধরেই পুরস্কারটি স্থায়ীভাবে বাতিল করার আলোচনা চলছে।