বাণিজ্যিক চালান বন্ধ: গাজায় নিত্যপণ্যের দাম বৃদ্ধি, খাদ্য সংকটের আশঙ্কা
গাজায় বাণিজ্যিক পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
গাজায় বাণিজ্যিক পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এর ফলে সেখানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম প্রতিদিন বাড়ছে। টানা পাঁচ দিন ধরে এই নিষেধাজ্ঞা চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
দীর্ঘদিনের অবরোধে থাকা পরিবারগুলো বাজারে এখনো যেসব পণ্য পাওয়া যাচ্ছে, তা আগেভাগেই মজুত করার চেষ্টা করছে। তবে অতিরিক্ত জিনিসপত্র কেনার সামর্থ্য না থাকা পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। পণ্যের দাম বাড়তে থাকায় তাদের উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে।
সীমান্ত বন্ধের এই পরিস্থিতি অব্যাহত থাকলে সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে বাসিন্দারা আশঙ্কা করছেন। বাজারে জরুরি পণ্যের সরবরাহ দ্রুত কমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।