সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চান মেঘনা আলম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শূন্য হওয়া ওই আসনে মনোনয়ন পেতে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আবেদনপত্র জমা দেন। জনগণের সেবা করার লক্ষ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের মুখপাত্রের দায়িত্বে রয়েছেন।
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগে গত ১ অক্টোবর পদত্যাগ করেন তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। দলীয় নির্দেশে তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এই শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রার্থী হতে বিএনপির প্রায় ৭০ জন নারী নেত্রী ও সাবেক সংসদ সদস্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন মেঘনা আলম। ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে সে সময় তিনি ৬০৮ ভোট পেয়েছিলেন। ওই নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে উপনির্বাচনে সংরক্ষিত নারী আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি হাইকমান্ড।