ডেইলি বাংলাগ্রাম

রাশিয়ায় ইউক্রেনের সহস্রাধিক ড্রোন হামলা, সেন্ট পিটার্সবার্গের তেল ডিপোতে আগুন

রাশিয়াজুড়ে এক হাজারেরও বেশি ড্রোন দিয়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইউক্রেন।

রাশিয়ায় ইউক্রেনের সহস্রাধিক ড্রোন হামলা, সেন্ট পিটার্সবার্গের তেল ডিপোতে আগুন

রাশিয়াজুড়ে এক হাজারেরও বেশি ড্রোন দিয়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার পরিচালিত এই হামলায় দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরের একটি তেল রপ্তানি টার্মিনালে আগুন ধরে যায়। কিয়েভের এযাবৎকালের অন্যতম বড় এই বিমান হামলায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর আলেকজান্ডার বেগলোভ।

হামলার কারণে সেন্ট পিটার্সবার্গ অয়েল টার্মিনাল এবং শহরের রুচি তেল ডিপোতে তীব্র অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি রুশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজোন-এর একটি লজিস্টিক সেন্টার এবং স্থানীয় প্রযুক্তি জায়ান্ট ভিকে-র একটি ডেটা সেন্টারেও আঘাত হানা হয়েছে। সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউক্রেন ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই ব্যাপক হামলা চালানো হলো। সম্প্রতি রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় আঘাত হানার কারণে ইউক্রেনের কড়া সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।