ডেইলি বাংলাগ্রাম

কঙ্গোর অষ্টম প্রদেশে ছড়াল ইবোলা

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা ভাইরাসের সংক্রমণ দেশটির অষ্টম প্রদেশে ছড়িয়ে পড়েছে।

কঙ্গোর অষ্টম প্রদেশে ছড়াল ইবোলা

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলা ভাইরাসের সংক্রমণ দেশটির অষ্টম প্রদেশে ছড়িয়ে পড়েছে। রবিবার কঙ্গোর পাবলিক হেলথ ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। নতুন করে সংক্রমিত হওয়া এই অঞ্চলটির নাম উত্তর উবাঙ্গি, যা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সীমান্তবর্তী একটি প্রদেশ।

এর আগে গত বৃহস্পতিবার উত্তর উবাঙ্গিতে দুজনের শরীরে ইবোলা শনাক্ত হওয়ার খবর প্রকাশ করেছিল বার্তা সংস্থা রয়টার্স। দুইজন স্বাস্থ্য কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে সে সময় সংবাদটি প্রকাশ করা হয়েছিল।

তবে সে সময় কঙ্গোর সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। রবিবারের ঘোষণার মধ্য দিয়ে অঞ্চলটিতে সংক্রমণ বিস্তারের বিষয়টি নিশ্চিত করল দেশটির কর্তৃপক্ষ।