ডেইলি বাংলাগ্রাম

বিশ্ব অর্থনীতির প্রভাব বুঝতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প: রুবিও

বিশ্ব ও মার্কিন অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা পর্যালোচনা করতে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্ক ৬০ দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্ব অর্থনীতির প্রভাব বুঝতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প: রুবিও

বিশ্ব ও মার্কিন অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা পর্যালোচনা করতে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্ক ৬০ দিনের জন্য স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে যুদ্ধসহ বিশ্বের নানা সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে। এসব পরিস্থিতির প্রভাব মূল্যায়নের জন্যই সাময়িক এই বিরতি দেওয়া হয়েছে। ট্রাম্প তাঁর এই পদক্ষেপকে দেশের স্বার্থে ভালো সিদ্ধান্ত বলে দাবি করেছেন।

ইউক্রেন যুদ্ধের তহবিল বন্ধ করতে গত সেপ্টেম্বর মাসে মার্কিন কংগ্রেসে একটি কঠোর আইন পাস হয়েছিল। ওই আইনে রুশ কর্মকর্তা, ধনকুবের, আর্থিক প্রতিষ্ঠান এবং রুশ তেল-গ্যাসের বড় ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয়। তবে আইনটি কার্যকর হওয়ার দুই দিন আগে শুক্রবার এক নির্বাহী আদেশে তা স্থগিত করেন ট্রাম্প। জানা গেছে, অর্থনৈতিক বিধিনিষেধ শিথিলের বিনিময়ে রুশ ডিজেল আমদানির সুযোগ পেতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি সমঝোতা করেছেন তিনি। আগামী মাসের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দুই দলের আইনপ্রণেতারা। রিপাবলিকান সিনেটর থম টিলিস বিষয়টিকে চরম দায়িত্বজ্ঞানহীন কাজ বলে আখ্যা দিয়েছেন। জ্যেষ্ঠ রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এই সিদ্ধান্তকে একটি ভুল পদক্ষেপ বলেছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে জানান, এই ধরনের পদক্ষেপ পুতিনকে উৎসাহিত করবে এবং তাঁকে পুরস্কৃত করার শামিল।