ডেইলি বাংলাগ্রাম

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা আনতে মহাকাশ মিশন শুরু করছে জাপান

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনতে একটি নতুন মহাকাশ মিশন শুরু করতে যাচ্ছে জাপান।

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা আনতে মহাকাশ মিশন শুরু করছে জাপান

মঙ্গলের উপগ্রহ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনতে একটি নতুন মহাকাশ মিশন শুরু করতে যাচ্ছে জাপান। আগামী মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাগোশিমা অঞ্চলের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হবে। ‘মার্শিয়ান মুনস এক্সপ্লোরেশন’ বা এমএমএক্স নামের এই অভিযানটি সফল হলে তা হবে বিশ্বের প্রথম কোনো মিশন, যা মঙ্গলের চাঁদ ‘ফোবোস’-এ অবতরণ করে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসবে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি তিন মডিউলের এই পুরো প্রকল্পটি তৈরি করেছে। এই মিশনের পেছনে মোট খরচ হচ্ছে ৫৫ দশমিক ৩ বিলিয়ন ইয়েন, যা প্রায় ৩৫ কোটি মার্কিন ডলারের সমান। এই অভিযানের মূল মডিউলে নমুনা সংগ্রহের আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি বিভিন্ন পর্যবেক্ষণ সরঞ্জাম এবং দুটি সুপার হাই-ডেফিনিশন ক্যামেরা যুক্ত করা হয়েছে।

উৎক্ষেপণের প্রায় এক বছর পর মহাকাশযানটি মঙ্গলের কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে পৌঁছানোর পর যানটি তিন বছর ধরে নানা ধরনের পর্যবেক্ষণ কাজ চালাবে। এরপর সংগৃহীত নমুনা নিয়ে এর রিটার্ন মডিউলটি ২০৩২ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের মধ্যে পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।