ডেইলি বাংলাগ্রাম

নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ফল প্রকাশ পর্যন্ত তদারকির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বিক কার্যক্রম নিজে তদারকি করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে ফল প্রকাশ পর্যন্ত তদারকির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বিক কার্যক্রম নিজে তদারকি করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় তিনি জানান, প্রশ্ন ফাঁস চক্রের ছয় সদস্যকে বিশেষ বাহিনী বা এসআরপির মাধ্যমে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হয়েছিল। তাই এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রশ্নপত্র তৈরি ও বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে তিনি নিজে রাতে সচিবালয়ে উপস্থিত থেকে তদারকি করেছেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সময়মতো পরীক্ষা শুরু হয়েছে এবং তা সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।

আমিনুল হক আরও জানান, শুক্রবারের প্রাথমিক পরীক্ষার ফল শনিবারের মধ্যেই প্রকাশের চেষ্টা চলছে। এরপর দ্রুততম সময়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এর মাধ্যমে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি পদসহ অন্যান্য শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান তিনি।