ডেইলি বাংলাগ্রাম

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ ও দেশের বাইরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ ও দেশের বাইরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি সমাজে শান্তির পরিবেশ বজায় রাখার তাগিদ দেন। তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিটি ধর্মের মূল শিক্ষা। তাই নিজ ধর্মীয় অনুশাসন চর্চার পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা প্রয়োজন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্র এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কোনো শঙ্কা ছাড়া আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান। তিনি আরও বলেন, সত্য ও সুন্দরের জয় এবং অশুভের বিনাশই দুর্গোৎসবের প্রধান তাৎপর্য। যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মাবলম্বীদের নানা উৎসব পালনের মধ্য দিয়েই এ দেশের সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রকাশ ঘটে।

বাণীতে তারেক রহমান বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদ দূর করে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরেছে। বর্তমানে রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে। ধর্ম, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার। এই সম্প্রীতির বার্তা দেশের বহুমাত্রিক সমাজকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।